ফতুল্লায় বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবি

মোশতাক আহমেদ শাওন | ১২ আগষ্ট ২০২২, ২২:৪২

সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে বাল্কহেডের ধাক্কায় খেয়া পারাপারের সময় একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।

ডুবে যাওয়া ট্রলারটিতে ২১ জন যাত্রী ছিলো। তারা সকলেই ক্ষুদ্র ব্যবসায়ী । প্রত্যেকেই সাতরিয়ে তীরে উঠতে পেরেছেন বলে তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

শুক্রবার (১২ আগস্ট) ভোর রাত সাড়ে ৩টায় ফতুল্লার বক্তাবলী ফেরী ঘাটের কাছে এ ঘটনা ঘটে।

ট্রলার চালক আমজাদ হোসেন জানান, প্রতিদিনই ভোরে বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা বক্তাবলী থেকে নদীপাড় হয়ে নারায়ণগঞ্জ শহরে যায় কেনাকাটা করতে। এদিনও বক্তাবলী ওপারের ঘাট থেকে অন্তত ২০/২১ জন ব্যবসায়ী ট্রলারে উঠে ছিলেন শহরে যাবেন। ঘাট থেকে কিছুটা গেলে আলী মিয়া নামে এক যাত্রীকে ট্রলারটি চালাতে দিয়ে আমি ভাড়া আদায় করতে যাই।

তখন ট্রলারটি প্রায় এপারের ঘাটের কাছে এসে পড়েছে। ঠিক তখনই ঢাকা থেকে মুন্সিগঞ্জগামী একটি বাল্কহেড এসে আমাদের ট্রলারের মাঝখান দিয়ে উঠিয়ে দেয়। এসময় যাত্রীরা সকলে নদীতে পড়ে যায়, পরে তারা সাতরিয়ে নদীর তীরে উঠে পড়েছে বলে শুনলাম। তবে যাত্রীর কাছে ট্রলার চালাতে দিয়ে তিনি অপরাধ করেছে বলে স্বীকার করেছে।

ট্রলারের যাত্রী রমজান মিয়া জানান, ট্রলারে যারা ছিলেন সবাই আমার পরিচিত। তারা প্রত্যেককে সাতরিয়ে তীরে উঠতে দেখেছি।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আমাদের দুটি টিম নদীতে তল্লাশী চালাচ্ছে। এখনো পর্যন্ত নিখোঁজের বিষয়ে কেউ দাবি করেনি। তারপরও আমাদের লোকজন নদীতে রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব