বেশি দামে সার বিক্রিয় করায় বিক্রেতার কারাদণ্ড

আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি | ১১ আগষ্ট ২০২২, ১৮:০৭

সংগৃহীত

নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে স্যার বিক্রয় করার অপরাধে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের উত্তরা বাজারের সারের খুচরা বিক্রেতা মোঃ বাবু (৩৬) নামে এক ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (১০ আগস্ট) বিকালে সারের বাজার নিয়ন্ত্রণ রাখার জন্য ও যাতে ন্যয্যমূল্যে কৃষকরা সার ক্রয় করতে পারেন সেই লক্ষে ওই বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করার মাধ্যমে সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) আবু তাহের মো. সামসুজ্জামান এক খুচরা সার বিক্রেতাকে ০১ (এক) মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত করে ইউএনও আবু তাহের মো. সামসুজ্জামান বলেন, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারার আইন অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে বাবু নামে একজন খুচরা সার ব্যবসায়ীকে ০১(এক) মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

কৃষকদের ন্যয্যমূল্যে সার প্রাপ্তির জন্য ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট অর্থাৎ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব