কবর থেকে কংকাল চুরি: আতংকে গ্রামবাসী

রবিউল আউয়াল রবি, ময়মনসিংহ | ১১ আগষ্ট ২০২২, ১৭:৩৬

সংগৃহীত

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার রাঙামাটিয়া ইউনিয়নের ডিক্রীভূমি গ্রামের একটি কবরস্থান থেকে কবর খুঁড়ে দুই জনের কংকাল চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ আগষ্ট) দিবাগত রাতের কোন এক সময় এ চুরির ঘটনা ঘটে।

রাঙামাটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী মুক্তা জানান, মঙ্গলবার দিবাগত রাতে কোন এক সময় তার ইউনিয়নের পাহাড় অনন্তপুরের ডিক্রীভূমি গ্রামের মৃত রশিদের কবরস্থান থেকে কবর খুঁড়ে মৃত রশিদ (৫৬) ও মৃত রমজান আলীর (৬৫) কংকাল চুরি করে নিয়ে গেছে অসাধু কোন চক্র। এক বছর আগে তারা দুইজন স্বাভাবিকভাবেই মৃত্যুবরণ করেছিলেন। বুধবার (১০ আগষ্ট) সকালে বিষয়টি জানাজানি হয়। ইউপি সদস্যকে খোঁজ নিতে বলা হয়েছে।

অপরদিকে ইউপি সদস্য বিপ্লব মির্জা জানান, তিন মাস আগে ঐ কবরস্থানের পাশেই অপর একটি কবরাস্থান থেকে তিনজনের কংকাল চুরি হয়েছিল। ধারণা করা হচ্ছে ঔ চক্রই হয়তো এই দুইজনেরও কংকাল চুরি করেছে। এ ঘটনায় পুরো গ্রামে আতংক বিরাজ করছে।

ঘটনা প্রসঙ্গে ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, আমি এ বিষয়ে এখনো কোন কিছু জানি না, তবে খোঁজ খবর নিয়ে বিস্তারিত বলা যাবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর