জৈন্তাপুরের আলোচিত নিশাত হত্যাকাণ্ডের রায় প্রকাশ

মোঃ সাজ উদ্দিন সাজু, সিলেট | ১১ আগষ্ট ২০২২, ০৫:০৩

সংগৃহীত

সিলেটের জৈন্তাপুরের আলোচিত উসমান গনি নিশাত (১৭) হত্যাকাণ্ডের রায় প্রকাশ করেছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত সিলেট। রায়ে ০২ জনের আমৃত্যু কারাদণ্ড, ০২ জনের যাবতজ্জীবন কারাদণ্ড এবং ০১ জনকে খালাস প্রদান করেন।

১০ আগস্ট বুধবার বিকাল ০৩ টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত সিলেটের জৈন্তাপুরের আলোচিত উসমান গনি নিশাত হত্যাকাণ্ডের রায় ঘোষণা করা হয়। দীর্ঘ শুনানি, যুক্তিতর্ক ও স্বাক্ষী প্রমাণের ভিত্তিতে আদালত সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের লক্ষীপ্রসাদ কান্দিগ্রামের সৌদি আরব প্রবাসী মন্তাজ আলী ওরফে ময়না মিয়ার ছেলে উসমান গনি নিশাত (১৭) হত্যাকাণ্ডের ঘটনায় সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়ায় আদালতে উপস্থিত তিন আসামীর সম্মুখে রায় প্রকাশ করেন। তার মধ্যে রেজওয়ান আহমদ (২৮), দুলাল আহমদ (৪২) কে আমৃত্যু কারাদণ্ড, বকুল (৪২), নাজিম (৩৫) কে যাবতজ্জীবন কারাদণ্ড প্রদান করে এবং অপর আসামী হোসেন আহমদ (৪৫) হত্যাকাণ্ডে কে খালাস প্রদান করেন আদালত।

এদিকে নাজিম উচ্চ আদালত হতে জামিন মুক্ত হয়ে বিচারকার্য ও রায়ের আগেই দেশ ত্যাগ করে সংযুক্ত আরব আমিরাত দেশে পালিয়ে যান। বকুল একই ভাবে জামিন পলাতক রয়েছেন। তবে তিনি কোথায় গেছেন তা জানা যায়নি। তবে বিশ্বস্ত সূত্র জানায়, তিনি সীমান্তবর্তী এলাকা লালাখাল দিয়ে ভারতে পালিয়ে গেছেন।

অপরদিকে রায় ঘোষণার পর নিহত নিশাতের পিতা সৌদি আরব প্রবাসী মন্তাজ আলী ওরফে ময়না মিয়া বলেন, আদালতের রায়ে তিনি ও তার পরিবার সন্তুষ্ট। রায়টি দ্রুত বাস্তবায়নের দাবী আদালতের কাছে।

প্রসঙ্গ: ২০১৫ সালের ৩০ জুন মঙ্গলবার বাড়ি হতে পার্শ্ববর্তী কানাইঘাট উপজেলার চতুল বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে গিয়ে উসমান গনি নিশাত (১৭) খুন হন। ২০১৫ সালের ০২ জুলাই বৃহস্পতিবার কানাইঘাট উপজেলার দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পার্শ্বে সুতারি খাল হতে জবাই করা অবস্থায় বুকে আঘাত প্রাপ্ত লাশ উদ্ধার করে পুলিশ। ঐ ঘটনায় উসমান গনি নিশাত এর পিতা মন্তাজ আলী ওরফে ময়না মিয়া বাদী হয়ে কানাইঘাট থানায় হত্যা মামলা করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর