আসাদ হত্যা মামলায় তিনজন গ্রেফতার

রবিউল আউয়াল রবি, ময়মনসিংহ | ১১ আগষ্ট ২০২২, ০৪:৫২

সংগৃহীত

ময়মনসিংহে আসাদ হত্যা মামলায় অভিযুক্ত তিন আসামিকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হল- মোঃ নয়ন মিয়া (৩০), আশরাফুল ইসলাম (২০) এবং আঃ রাজ্জাক মেম্বার (৪২)।

এর আগে নিহতের বড় ভাই আব্দুর রাজ্জাক ফকির বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে৷

মামলার এজাহার সুত্রে জানা গেছে, আসাদ মিয়া (১৮) বালুরট্রাকের হেলপার হিসাবে কাজ করতেন। কিছুদিন পূর্বে আসামি মোঃ নয়ন মিয়া (৩০) এর সাথে নিহত আসাদ মিয়ার কথা কাটাকাটি ও মারামারি হয়।

ঘটনার গত সোমবার (৮ আগস্ট) রাত ৮টার দিকে সদরের চুরখাই প্রিয়কুঞ্জ পার্ক এলাকায় আশরাফুল মোবাইলে ফোন করে বাড়ি থেকে আসাদকে ডেকে আঃ রাজাক মেম্বার (৪২) এর বাড়ীর পাশে নদীর পাড়ে নিয়ে গিয়ে বাকি আসামিসহ অজ্ঞাতনামা আসামিদের হাতে থাকা ধারালো চাকু দিয়া আসাদের শরীরে বিভিন্ন যায়গায় আঘাত করে গুরুতর রক্তাক্ত করে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা আসাদকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময়, পথে আসাদ মিয়া জানায় ১,২,৩ ও ০৪নং বিবাদীরাসহ অজ্ঞাতনামা বিবাদীরা তাকে চাকু দিয়া আঘাত করেছে। মমেক হাসপাতালের ৮নং ওয়ার্ডে নিয়া গেলে উক্ত ওয়ার্ডে কর্তব্যরত ডাক্তার আসাদকে মৃত ঘোষণা করেন৷

এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, হত্যার খবর পেয়ে জড়িতদের গ্রেফতারে তাৎক্ষনিক অভিযানে নামে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে চরপাড়া, দিঘারকান্দা ও চকনজু থেকে হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার তাদেরকে ৭দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া বাকী আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর