চৌদ্দগ্রামে বিপুল পরিমাণে ফেন্সিডিল উদ্ধার: আটক ২

মনোয়ার হোসেন, কুমিল্লা প্রতিনিধি | ১১ আগষ্ট ২০২২, ০৪:৪৮

সংগৃহীত

কুমিল্লা চৌদ্দগ্রামে ১ হাজার ১৫০ বোতল ফেন্সিডিল ও সাজাপ্রাপ্ত আসামীসহ ২ জনকে আটক করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ। জাতীয় জরুরী সেবা ‘৯৯৯’ এর মাধ্যমে সংবাদ পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম সার্কেল) জাহিদুল ইসলামের নেতৃত্বে এক বিশেষ অভিযানে বুধবার (১০আগস্ট) দুপুরে উপজেলার শ্রীপুর ইউনিয়নের নালঘর বাজারের উত্তর পাশে মাদক ব্যবসায়ী মেহেদী হাসানের বসতভিটার পূর্বদিকের বাগানবাড়ীর ভিতর থেকে ১ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

অপরদিকে সাজাপ্রাপ্ত আসামী ও ১৫০ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলো: সাজাপ্রাপ্ত আসামী উপজেলার শুভপুর ইউনিয়নের কৈয়ারধারী গ্রামের হাজী আলী আশ্রাফ এর ছেলে একরামুল হক মজুমদার ও ১৫০ বোতল ফেন্সিডিলসহ বরিশাল জেলার মুলাদি পৌরসভার তেরচর উত্তর অংশ গ্রামের হাজী আবুল কাশেম শরীফের ছেলে মিজানুর রহমান প্রকাশ মিজান শরীফ।

বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভরঞ্জন চাকমা জানান, ‘জাতীয় জরুরী সেবা ‘৯৯৯’ এর মাধ্যমে তথ্য পেয়ে বিশেষ অভিযানে নালঘর এলাকা থেকে কয়েকটি চটের বস্তার ভিতরে থাকা অন্তত ১ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় নালঘর এলাকার গোলাম মোস্তফার ছেলে মেহেদী হাসানকে পলাতক আসামী করে থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি। এদিকে গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম বাজারের জামে মসজিদ রোডে অভিযান চালিয়ে ১৫০ বোতল ফেন্সিডিলসহ শরীফকে আটক করা হয়। এছাড়া থানার এএসআই কামরুজ্জান পৃথক অভিযানে একরাম মজুমদার নামে এক সাজাপ্রাপ্ত আসামীকে আটক করে। বুধবার দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়ছে।'



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা