জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাসদের মানববন্ধন

বদিউজ্জামান রাজাবাবু, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি | ১১ আগষ্ট ২০২২, ০৩:৪০

সংগৃহীত

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ।

রোববার (১০ আগষ্ট) সকাল ১১ টায় দিকে জেলা প্রশাসক কার্যলয়ের সামনে ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, যুগ্ম আহ্বায়ক আবু হেনা বাবলু, জেলা শ্রমিক জোটের আহ্বায়ক সাজেমান আলী, কেন্দ্রীয় জাসদ ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল মজিদসহ জাসদ নেতারা।

জাসদ চাঁপাইনবাবগঞ্জ সদর ও পৌর শাখার ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান এবং জ্বালানি তেলসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম অপরিকল্পিতভাবে বাড়িয়ে মানুষের ঘাড়ে চাপিয়ে দিয়েছে সরকার। অল্প আয়ের মানুষের আয় বাড়ছে না, কিন্তু ঠিকই গুটিকয় এমপি, মন্ত্রী, সুবিধাবাদী আমলা, দুর্নীতিবাজ দেশটাকে লুটেপুটে খেয়ে বাইরের দেশে টাকা পাচার করছেন।

যখন বিশ্ববাজারে তেলের দাম কমছে, ঠিক সেই সময়ে বাংলাদেশের সরকার আইএমএফের কাছে ঋণ নিতে তেলের দাম বাড়িয়েছে। ফলে সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছে। এই সরকার মানুষের আয় না বাড়িয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানোর ষড়যন্ত্র করছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর