সার-ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সমাবেশ, মানববন্ধন

চুয়াডাঙ্গা প্রতিনিধি | ১১ আগষ্ট ২০২২, ০২:১৬

সংগৃহীত

সার ও ডিজেলের মূল্য কমানো অথবা শুধুমাত্র কৃষকের জন্য কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে সার ও ডিজেলের ব্যবস্থা করার দাবীতে চুয়াডাঙ্গায় কৃষক সমাবেশ ও মাননবন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ সমাবেশ এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়। সমাবেশ ও মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানানো হয়।

চুয়াডাঙ্গা জেলা কৃষক জোটের আয়োজনে সমাবেশ ও মানবন্ধনে বক্তব্য রাখেন জেলা কৃষক জোটের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলী বিশ্বাস, রিসো’র নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম, জেলা কৃষক জোটের সহ-সভাপতি বায়েজিদ জোয়ার্দ্দার, পদ্মবিলা ইউনিয়ন কৃষক জোটের সভাপতি আব্দুল জব্বার প্রমুখ।

কৃষক নেতৃবৃন্দ বলেন, সার ডিজেলের মূল্যবৃদ্ধিতে শুধুমাত্র কৃষকরা ক্ষতিগ্রস্থ হবে। অন্যরা মূল্যবৃদ্ধির অজুহাতে পন্য বা সেবার মূল্য বাড়িয়ে অতিরিক্ত মুনাফা করবে। প্রধানমন্ত্রীর কাছে আবেদনে বলা হয়, সার ও ডিজেলের মূল্য কমান অথবা শুধুমাত্র কৃষকদের জন্য কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে সার ও ডিজেল সরবরাহের ব্যবস্থা করুন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা