পরিবহনে সংগঠিত অপরাধ নিয়ন্ত্রণে মতবিনিময় সভা

মোশতাক আহমেদ শাওন | ১০ আগষ্ট ২০২২, ০৩:২৮

সংগৃহীত

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে নারায়ণগঞ্জে অতিরিক্ত ভাড়ার প্রভাব ও পরিবহনে সংগঠিত অপরাধ নিয়ন্ত্রণে পরিবহন মালিক এবং শ্রমিক সংগঠনের সাথে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় কিভাবে কোন যুক্তিতে বাস ভাড়া বাড়ানো হয়েছে তা জানতে চাওয়া হয় বাস মালিক সংগঠনের কাছে।

মঙ্গলবার (৯ আগষ্ট) নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় নারায়ণগঞ্জ পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ জায়েদুল আলম সভাপতিত্ব করেন।

সভায় সাংবাদিকরা নারায়ণগঞ্জে বাস ভাড়া জন প্রতি ২০ টাকা বাড়ানোয় সরকারি প্রজ্ঞাপন সাথে সামঞ্জস্য রাখা হয়েছে কিনা প্রশ্ন রাখেন।

জবাবে বাস মালিকরা ঢাকা নারায়ণগঞ্জ বাস যাত্রা পরিবহন দূরত্ব ২৩ কিলোমিটার দাবি করেন এবং হানিফ উড়ালসড়কে টোলপ্লাজায় ৫ টাকা বাড়িয়েছেন বলে উপস্থাপন করেন।

এ সময় গণমাধ্যমকর্মীরা বলেন, টোলপ্লাজায় কোন টোল বাড়ানো হয়নি। এছাড়া ঢাকা নারায়ণগঞ্জ এর দূরত্ব ১৭-২০ কিলোমিটার। সেক্ষেত্রে ভাড়া হতে পারে ৪৮ টাকা। কিন্তু ভাড়া ৬৫ টাকা রাখা হচ্ছে।

পরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. জায়েদুল আলম বাস মালিকদের বিষয়টি পরিষ্কার করার জন্য সংবাদ সম্মেলন করে যাত্রী সাধারণের কাছে ভাড়া বৃদ্ধির বিষয়টি পরিষ্কার করার দাবি উত্থাপন করেন।

সভায় নারায়ণগঞ্জ বাস মালিক সমিতি, ট্রাক মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের এর নেতৃবৃন্দ ছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম আমীর খসরু, অতিরিক্ত পুলিশ সুপার প্রসিকিউশন শায়লা শাওন, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি শফিকুল ইসলাম, এডিশনাল এসপি সদর নাজমুল হাছান ও পেট্রোল পাম্প মালিকগণ উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর