ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সাধারণ সভা অনুষ্ঠিত

মো. জাকিরুল ইসলাম, হালুয়াঘাট প্রতিনিধি | ১০ আগষ্ট ২০২২, ০৩:০২

সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদীদল (বিএনপি) এর ময়মনসিংহ উত্তর জেলার নবগঠিত আহ্বায়ক কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১ টায় হালুয়াঘাট উপজেলার অগ্রযাত্রা কনভেনশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক এ কে এম এনায়েত উল্লাহ্ কালাম এর সভাপতিত্বে ও জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। 

এসময় বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট ওয়ারেস আলী মামুন, শরীফুল আলম, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আবুল বাশার আকন্দ, ইয়াসের খান চৌধুরী, নুরুল হক, শাহ নুরুল কবির শাহীন, হাফেজ আজিজুল সহ প্রমুখ। 

নবগঠতি এ কমিটির সাধারণ সভায় দলকে আরো গতিশীল করার লক্ষ্যে ঐক্যবন্ধভাবে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আমৃত্যু আহবায়ক, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মরহুম খুররম খান চৌধুরীর স্মরণে উত্তর জেলার কার্যালয় নান্দাইলে করার দাবি করেন ইয়াসের খান চৌধুরী। 

এসময় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর