ফরিদপুরে নানা আয়োজনে বঙ্গমাতার জন্মবার্ষিকী পালিত

এহসান রানা, ফরিদপুর | ৯ আগষ্ট ২০২২, ০৫:১৫

সংগৃহীত

ফরিদপুরে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাতা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী।

এ উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে সকালে শহরের অম্বিকা ময়দানে বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

পুষ্পার্ঘ অর্পণের সময় ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, জেলা পরিষদের প্রশাসক শামসুল হক ভোলা মাস্টার, পুলিশ সুপার মো: আলিমুজ্জামান , জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মো: ইসতিয়াক আরিফ, আওয়ামী লীগের অঙ্গ সংগঠন সমুহ মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, সদর উপজেলা, প্রেসক্লাব সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিল। 

এছাড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বঙ্গমাতার জীবনীর উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

বাদ আসর শহরের আলিপুর শেখ রাসেল ক্রীড়া চক্র কমপ্লেক্সে যুব মহিলা লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

এছাড়া ও ফরিদপুরের বিভিন্ন উপজেলা গুলোতে ও নানা আয়োজনের মধ্য দিয়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে।  



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর