বঙ্গমাতা বাঙালির অফুরাণ প্রেরণার উৎস: মসিক মেয়র

রবিউল আউয়াল রবি, ময়মনসিংহ | ৯ আগষ্ট ২০২২, ০৪:৩৯

সংগৃহীত

বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব সম্পর্কে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধু ও জাতির পিতা হয়ে ওঠার পেছনে যার অবদান সবচেয়ে বেশি তিনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব। তিনি জাতির পিতাকে সকল সময় পরামর্শ, শক্তি, সাহস ও প্রেরণা যুগিয়েছেন।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার দুপুরে ময়মনসিংহ সরকারি টিচার্স ট্রেনিং কলেজ (মহিলা) এর উদ্যোগে কলেজ হলরুমে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে একথা বলেন মেয়র।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীতে বারবার উঠে এসেছে বঙ্গমাতার নানা অবদানের কথা। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা তাঁদের সন্তানদের সঠিক শিক্ষায় বড় করেছিলেন বলেই আমরা শেখ হাসিনার মত একজন দূরদর্শী প্রধানমন্ত্রী পেয়েছি। বঙ্গমাতা আমাদের জন্য রেখে গেছেন অনুসরণীয় দৃষ্টান্ত। তিনি বাঙালির অফুরাণ অনুপ্রেরণার উৎস।
সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মুজিবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ মোঃ রেজাউল হক, শিক্ষক পরিষদের সম্পাদক আশীষ চন্দ্র মিত্র, সহকারি অধ্যাপক হাসিনা মমতাজ প্রমুখ। এ সময় কলেজের অন্যান্য শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী, সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। পরবর্তীতে মসিক মেয়র ও সরকারি টিচার্স ট্রেনিং কলেজ (মহিলা) প্রাঙ্গণে বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপণ করেন মসিক মেয়র, কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা