৭ দফা দাবীতে নৌযান শ্রমিক-কর্মচারীদের আল্টিমেটাম

আলী আজীম, মোংলা (বাগেরহাট) | ৭ আগষ্ট ২০২২, ২০:৩৬

সংগৃহীত

মজুরি বৃদ্ধিসহ ৭ দফা দাবীতে মোংলায় সমাবেশ করেছেন নৌযান শ্রমিক-কর্মচারীরা।

শনিবার (৬ আগষ্ট) সন্ধ্যায় পৌর শহরের শ্রমকল্যান সড়কে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন ও লঞ্চ লেবার এ্যাসোসিয়েশন কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, দ্রব্য মূল্যের উর্ধগতি বিবেচনায় নৌযান শ্রমিক-কর্মচারীদের বেতন ও পুডিং বৃদ্ধি, ভারতের নামখানা, বজবজ ও কলকাতায় ল্যান্ডিং পাস নিশ্চিতসহ ৭ দফা দাবী চলতি আগস্ট মাসের মধ্যেই বাস্তবায়ন করতে হবে।

সরকার ও মালিকপক্ষ এ মাসের মধ্যে দাবী পূরণ না করলে সেপ্টেম্বরে বাংলাদেশ-ভারত নৌ প্রটোকলসহ সারাদেশের নৌযান শ্রমিক-কর্মচারীরা কর্মবিরতি পালন করবেন। সরকারের শ্রম মন্ত্রণালয় ও মালিকপক্ষসহ সংশ্লিরা দ্রুত সময়ের মধ্যে আমাদের এ দাবী পূরণ না করলে আমরা সারাদেশে নৌযান চলাচল বন্ধ রেখে কর্মবিরতি পালনে বাধ্য হবো। এজন্য সংশ্লিষ্টরাই দায়ী থাকবেন বলেও জানান নেতৃবৃন্দরা। 

সমাবেশে ৭ দফা দাবী আদায়ের আল্টিমেটাম দিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম বাহার, যুগ্ম সাধারণ সম্পাদক বরকত মাষ্টার, বাংলাদেশ লঞ্চ লেবার এ্যাসোসিয়েশন খুলনার সভাপতি হাসান মাষ্টার, কার্যকরী সভাপতি রাশেদ মাষ্টার, বাংলাদেশ লঞ্চ লেবার এ্যাসোসিয়েশনের মোংলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাষ্টার, কার্যকরী সভাপতি ইলিয়াছ মাষ্টার, সহ-সভাপতি ইলিয়াছ মাষ্টার, বাংলাদেশ-ভারত নৌ প্রটোকল কমিটির সভাপতি হাজী আমানউল্লাহ, সাধারণ সম্পাদক সেলিম মাষ্টার, কার্যকরী সভাপতি সিরাজুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব