জনগণের সেবায় নিজেকে বিলিয়ে দিতে চাই: ওসি খায়ের

আল আমিন, কলাপাড়া (কুয়াকাটা) | ৭ আগষ্ট ২০২২, ২০:৩১

সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পর্যটন কেন্দ্র কুয়াকাটাকে বিশ্ব দরবারে একটি নিরাপদ পর্যটন কেন্দ্র হিসেবে দাঁড় করাতে চান মহিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার মো. আবুল খায়ের।

গতকাল শনিবার (৬ আগষ্ট) দুপুরে কলাপাড়া রিপোর্টার্স ক্লাব’র হল রুমে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ বক্তব্য রাখেন। এসময় তিনি আরোও বলেন, আমার প্রতিটি দিন একটি নতুন চ্যালেঞ্জ নিয়ে শুরু হয়। কুয়াকাটা দেশের একটি অন্যতম পর্যটন কেন্দ্র হওয়ায় এখানে প্রতিদিন বিভিন্ন ধরনের পর্যটনদের আগমন ঘটে। দূর-দূরান্ত থেকে আসা পর্যটকরা যাতে কোন ধরনের অপ্রিতীকর ঘটনার স্বীকার না হয় সেদিকে আমিসহ আমার টিমকে সব সময় সজাগ থাকতে হয়।

ওসি আরোও বলেন, আমি স্বাধীনতা দেখেনি কিন্তু এখন দেশের জন্য কাজ করে জীবন দিতে পারলেও আমার জীবন স্বার্থক হবে। আমাকে অন্যায়ভাবে কেউ ম্যানেজ করতে পারেনি আর ভবিষ্যতেও পারবে না। কুয়াকাটার লেবুবন থেকে ঝাউবন পর্যন্ত এলাকাটি ৩২ হতে ৩৫ জনের একটি সিন্ডিকেটের মধ্যে জিম্মি ছিলো। মহিপুর থানার দায়িত্ব নেয়ার পর সেই সিন্ডিকেটের প্রধান হোতা জংলা শাহালমকে গ্রেফতার করি। এখন সেখানে মানুষ খুব স্বাচ্ছন্দে বসবাস করছে। তিনি মহিপুর মৎস্য বন্দরের আইন শৃংখলার উন্নয়ন নিয়েও দিনরাত কাজ করে যাচ্ছেন। মহিপুর মৎস্য বন্দরটিকে একটি শৃংখলার মধ্যে আনতে পারলে মৎস্য খাতের আয় দিয়ে এখান থেকে সরকারী কোষাগারের রিজার্ভ রাড়ানো সম্ভব বলেও মনে করেন মহিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার মো. আবুল খায়ের। মতবিনিময় সভায় কলাপাড়া রিপোর্টার্স ক্লাব’র সভাপতি এইচ.আর মুক্তার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি এস.কে রঞ্জন, সাবেক সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান (সুজন মৃধা), সদস্য উত্তম কুমার হালদার, সাবেক অর্থ সম্পাদক মো. ওমর ফারুক, বর্তমান দপ্তর ও প্রচার সম্পাদক ইমন আল আহসান প্রমুখ। মতিবিনিময় সভা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রাসেল মোল্লা। মতিবিনিময় সভা শেষে মহিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার মো. আবুল খায়েরকে কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে উত্তোরিয় ও সম্মানোনা ক্রেষ্ট প্রদান করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা