মোংলায় পূর্বের দামেই তেল বিক্রি করলেন আঃ আজিজ

আলী আজীম, মোংলা, বাগেরহাট | ৭ আগষ্ট ২০২২, ০৩:৩১

সংগৃহীত

মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের কাইনমারি এলাকায় পূর্বেরদামে তেল বিক্রি করেছেন আশিক এন্টারপ্রাইজ এর মালিক আঃ আজিজ এর তেলের দোকানে। মাত্র এক ঘন্টার মধ্যেই ১৪০/১৫০লিটার তেল বিক্রি হয়ে যায়।

জানতে চাইলে দোকানদার শেখ আঃ আজিজ বলেন, গতকাল রাত ১২ পর থেকে তেলের দাম বৃদ্ধি পেয়েছে জেনেও আমি আগের দামে তেল বিক্রি করেছি। কেননা আগের কম দামে আমার তেল কেনা ছিলো, তাই আমি কম দামেই বিক্রি করেছি, আমি একজন সৎ ব্যবসায়ী, সৎপথে থেকেই ব্যবসাকরে নিজের স্ত্রী- সন্তানদের খাওয়াতে চাই।

দোকানে তেল নিতে আসা ভাড়ায় চালিত মটরসাইকেল ড্রাইভার জয় বলেন, সকালে ঘুম থেকে উঠে শুনলাম তেলের দাম লিটারে ৪০/৪৫ টাকা বৃদ্ধি পেয়েছে। কিন্তু আজিজ কাকার দোকানে তেলের দাম জানতে চাইলে তিনি আগের দামেই আমাকে দুইলিটার তেল দিয়েছেন। আরো বেশি নিতে চাইলে তিনি দিতে রাজি হননি, তিনি বলেন অন্য সবাইকে দিতে হবে একজনকে এতো বেশি দেওয়া যাবেনা।

তেল নিতে আসা স্কুল শিক্ষক মোঃ ফারুক বলেন, বর্তমান সমাজে এমন লোকের দেখা পাওয়া খুবই দুষ্কর, সবাই যদি আজিজ ভাইয়ের মতো মন-মানষিকতা নিয়ে ব্যাবসা করতো, তাহলে আমাদের দেশথেকে দুর্নীতি অনেকটাই কমে যেত।

স্থানিয়রা বলেন, দেশে এখনো যে ভালো মানুষ আছে আজিজ ভাই তার একটা নিদর্শন। আমরা আজিজ ভাইকে দেখে শিক্ষা নিতে পারি। অতি লোভী না হয়েও আমরা স্বাভাবিক ভাবে জীবন-যাপন করতে পারি। আজিজ ভাইকে দিয়েই শিক্ষা নেওয়া উচিৎ, লোভে পাপ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা