শেরপুরে ১৩৮ বোতল ফেন্সিডিলসহ আটক ২

শেরপুর প্রতিনিধি | ৬ আগষ্ট ২০২২, ০৯:৩৫

সংগৃহীত

শেরপুরে ১৩৮ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪।

৫ আগস্ট (‌শুক্রবার) বি‌কালে অভিনব কায়দায় বালিশের ভেতরে বহনকা‌লে শেরপুর সদ‌র উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের শিমুলতলীর দিকপাড়া এলাকা থে‌কে তা‌দের আটক করা হয়।

এ বিষয়ে র‌্যাব-১৪ (সিপিসি-১) জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। 

আটককৃতরা হলেন, কু‌ড়িগ্রা‌মের চিলমারী থানার আকন্দপাড়ার হযরত আলীর ছে‌লে নান্টু (৩০) ও একই এলাক‌ার মৃত খোকন মিয়ার ছে‌লে ফয়সাল আলী হৃদয় (১৯)।

এ বিষয়ে র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল শেরপুর সদ‌রের শিমুলতলীর দিকপাড়া এলাকার জনৈক লিচু মিয়া‌র চা‌য়ের দোকা‌নের সাম‌নে অভিযান চালায়। এসময় প্রথ‌মে নান্টু ও ফয়সাল আলী হৃদয়‌কে আটক ক‌রে র‌্যা‌বের সদস‌্যরা। প‌রে তাদের হেফাজ‌তে থাকা অভিনব কায়দায় বালিশের ভেতর রাখা ১৩৮ বোতল ফেন‌সি‌ডিল, নগদ চার হাজার টাকা, এক‌টি মোটরসাই‌কেল, দুইটি মোবাইল, এক‌টি ট্রা‌ভেল ব‌্যাগ, দুইটা বা‌লিশ, এক‌টি রেইন‌কোর্ট জব্দ করা হয়। 

জানা যায়, র‌্যাব কর্তৃক উদ্ধারকৃত ফেন‌সি‌ডিলের বর্তমান বাজারমূল‌্য আনুমা‌নিক দুই লাখ সাত হাজার টাকা।

র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিকউজ্জামান জানান, আটককৃতরা দীর্ঘদিন থেকে শেরপুর জেলাসহ বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। 

আটককৃত মাদক ব্যবসায়ী দুইজনের বিরু‌দ্ধে শেরপুর সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দা‌য়ে‌র করা হ‌য়ে‌ছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব