আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্টে বাবা নিহত, ছেলে আহত

মোশতাক আহমেদ শাওন | ৬ আগষ্ট ২০২২, ০৬:২৯

সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিদ্যুতের তাড়ে জড়ানো পুত্র তানভীরকে (১৮) বাঁচাতে গিয়ে বাবা সিরাজ মিয়া (৫৮) নিজেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন।

আহত অবস্থায় নিহতের পুত্র তানভীরকে সঙ্গে সঙ্গে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বৃহষ্পতিবার (৪ আগষ্ট) সন্ধ্যায় উপজেলার ব্রহ্মন্দী ইউনিয়নের বৈলারকান্দী গ্রামে এই ঘটনা ঘটে।

ঘটনার বিবরণে এলাকাবাসী জানায়, সিরাজ মিয়ার বাড়ী থেকে প্রায় ৫০০ গজ দূরে একটি দোকান রয়েছে। তিনি বাড়ীর বৈদ্যুতিক মিটার থেকে দোকানে পার্শ্ব সংযোগ নিয়ে বিদ্যুৎ ব্যবহার করছিলেন। ঘটনার সময় মাটিতে পড়ে থাকা ওই তারে জড়িয়ে পড়েন সিরাজ মিয়ার ছেলে আড়াইহাজার পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র তানভীর। তাকে বাঁচাতে এগিয়ে আসেন বাবা সিরাজ মিয়া। তখন পুত্রকে বাঁচাতে পারলেও ঘটনাস্থলেই বিদ্যুতায়িত হয়ে নিহত হন সিরাজ মিয়া।

উপস্থিত জনতা গুরুতর আহত অবস্থায় ছেলে তানভীরকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়ে দিয়েছেন। নিহত সিরাজের লাশ স্থানীয় কবরস্থানে দাফন করে দেয়া হয়েছে।

আড়াইহাজার পল্লী বিদ্যুতের ডিজিএম আসাদুজ্জামান ঘটনা নিশ্চিত করেছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর