পঞ্চগড়ে প্রাথমিক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি:  পরীক্ষার্থী শ্রীঘরে

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় | ৫ আগষ্ট ২০২২, ০৭:২৩

সংগৃহীত

পঞ্চগড়ে প্রাথমিক নিয়োগ পরীক্ষায় প্রক্সির মাধ্যমে লিখিত পরীক্ষায় পাশ করে মৌখিক পরীক্ষা দিতে গিয়ে জালিয়াতির অভিযোগে স্বপন সেন (২৯) নামে এক পরীক্ষার্থীকে পুলিশে সোপর্দ করেছেন প্রাথমিক শিক্ষক নিয়োগ বোর্ড।

বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে স্বপন সেন মৌখিক পরীক্ষার জন্য উপস্থিত হলে জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। আটককৃত স্বপন পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের লাঙলগাঁও এলাকার কমলা কান্ত সেনের ছেলে।

এদিকে প্রাথমিক নিয়োগ বোর্ড সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রাথমিক নিয়োগ পরীক্ষার মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। মৌখিক পরীক্ষায় স্বপনকে লিখতে বলা হয়। এই সময় লিখিত পরীক্ষার খাতার লেখার সাথে স্বপন সেনের লেখার মিল না থাকায় নিয়োগ বোর্ডের সন্দেহ হয়। পরে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা প্রক্সির মাধ্যমে অন্যের দ্বারা দিয়ে ছিল এবং এজন্য সে মোটা অংকের টাকাও লেনদেন করে বলে স্বীকার করেন। পরে তাকে জেলা প্রশাসকের কক্ষে আটক করে সদর থানা পুলিশকে খবর দেয়া হয়।

 

পঞ্চগড় জেলা প্রাথমিক শিক্ষক নিয়োগ বোর্ডের চেয়ারম্যান ও জেলা প্রশাসক জহুরুল ইসলাম বলেন, আটক স্বপনকে মৌখিক পরীক্ষা শেষে একটি কাগজে লিখতে বলা হয়। তার হাতের লেখা দেখে প্রাথমিকভাবে আমাদের সন্দেহ হয়। তাকে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে অন্য কাউকে দিয়ে লিখিত পরীক্ষা দিয়েছিলেন এবং এজন্য সে মোটা অংকের টাকা লেনদেন করেছেন। এজন্য তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়।

পঞ্চগড় সদর থানার ওসি (তদন্ত) বেনজির আহমেদ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, পরীক্ষায় জালিয়াতির অভিযোগে এক পরীক্ষার্থীকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে দুপুরে থানায় আনা হয়। তাদের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে মামলার প্রস্তুতি চলছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব