পীরগঞ্জে কবর থেকে কঙ্কাল চুরির সত্যতা পেল পুলিশ

আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল | ৫ আগষ্ট ২০২২, ০৬:৫২

সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরের ঐতিহাসিক পীরডাঙ্গী গোরস্তানের কবর থেকে কঙ্কাল চুরির ঘটনার সত্যতা পাওয়া গেছে। আদালতে নির্দেশে বৃহস্পতিবার দুপুরে ম্যাজিষ্ট্রেট এবং চিকিৎসকের উপস্থিতিতে কবর খুড়ে কঙ্কাল চুরির হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছেন থানা পুলিশ।

পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, পীরডাঙ্গী গোরস্তানের পুরাতন কবর থেকে কঙ্কাল চুরির ঘটনা তদন্ত করতে আদালতের নির্দেশে দুপুরে প্রথম শ্রেনীর নির্বাহী ম্যাজিষ্ট্রেট কামরুল হাসান সোহাগ, উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ভারপ্রপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডাঃ কৃষ্ণ চন্দ্র রায়ের উপস্থিতিতে গোরস্তানের সন্দেহ ভাজন ১৭টি কবর খুড়ে দেখা হয়। এর মধ্যে ৮টি কবরে কঙ্কাল বা হাড় হাড্ডি পাওয়া যায়নি। ৮টি কবরে কঙ্কাল বা হাড় হাড্ডি পাওয়া যায়। একটিতে আংশিক হাড় হাড্ডির উপস্থিতি লক্ষ্য করা গেছে। এ থেকে প্রাথমিক ভাবে বুঝা যাচ্ছ, কবর থেকে কঙ্কাল বা হাড় হাড্ডি চুরি ঘটনা ঘটেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, গত শুক্রবার (২৯ জুলাই) রাতে পীরডাঙ্গী গোরস্তানের প্রায় ২১টি পুরাতন কবর খুড়ে কঙ্কাল চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় অজ্ঞাতনামা দুস্কৃতিকারীদের বিরুদ্ধে জনৈক শেখ সমশের আলী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে কবর থেকে কঙ্কাল চুরির বিষয়টির সঠিক তথ্য উপাত্ত সংগ্রহ করতে কবর খুড়ে দেখা বা কবরে অনুসন্ধানের জন্য আদালতের নির্দেশনা চান থানা পুলিশ। অবশেষে আদালতের নির্দেশ মতে কবর খুড়ে দেখা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর