ইয়াবাসহ আটক ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

কুড়িগ্রাম প্রতিনিধি | ৫ আগষ্ট ২০২২, ০০:২৫

সংগৃহীত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১৯৪ পিস ইয়াবাসহ র‌্যাবের নিকট আটকের ঘটনায় উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন (২৫) কে অব্যাহতি দিয়েছে ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগ।

ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হোসেন তমাল ও সাধারণ সম্পাদক মোছাব্বির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়েছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর র‌্যাব-১৩ এর একটি বিশেষ টিম উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের নজরমামুদ এলাকার দক্ষিণ নজরমামুদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে লোকমান ও সহযোগী মামুনকে আটক করে। এসময় তাদের তল্লাশি করে ১৯৪ পিস ইয়াবা জব্দ করা হয়। পরে র‌্যাব ফুলবাড়ী থানায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

ফুলবাড়ী থানার ওসি ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক দুইজনকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর