ঝিকরগাছা পৌরসভার নকশাকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঝিকরগাছা (যশোর) | ৪ আগষ্ট ২০২২, ২২:১১

সংগৃহীত

যশোরের ঝিকরগাছা পৌরসভার নকশাকার মিজানুর রহমানের (৪৪) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে তিনি পৌরসভার সার্ভেয়ারের দায়িত্ব পালন করতেন।

বৃহস্পতিবার (৪ আগষ্ট) সকাল সাড়ে ছয়টার দিকে তার ঘরের দরজা ভেঙে লাশ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে জানা যায়, নিহত মিজানুর মানষিক রোগে ভুগছিলেন। তিনি মনোরোগ বিশেষজ্ঞের কাছে চিকিৎসাধীন ছিলেন।

নিহত মিজানুর রহমান ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার নাগেরহাট গ্রামে। তিনি ঝিকরগাছা বিএম হাইস্কুলের বিপরিতপাশে আলমগীর হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। 

নিহতের স্ত্রী জানান, ফজরের নামাজ পড়ে মিজানুর পাশের ঘরে যান। কিছুক্ষণ পরে দুইকন্যা তার বাবাকে ডাকতে থাকলে তার রুমে ডাকতে যাই। দরজা বন্ধ থাকায় বারবার ডাকলেও কোনো সাড়া পাওয়া যায়নি। এরপর বারান্দার জানালা দিয়ে দেখা যায় তিনি গলায় রশি দিয়ে ঝুলে আছেন।

ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে লাশ উদ্ধার করে। পরিবারের বরাত দিয়ে তিনি জানান, নিহত মিজানুর মানষিক রোগে ভুগছিলেন। তিনি নিয়মিত মনোরোগ বিশেষজ্ঞের কাছে চিকিৎসা নিতেন।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর