কলেজের উন্নয়ন কাজ পরিদর্শনে এমপি বাদশা

শামসুল ইসলাম, রাজশাহী প্রতিনিধি | ৪ আগষ্ট ২০২২, ০৭:৪৩

সংগৃহীত

রাজশাহী মহানগরীর আলহাজ্ব সুজাউদ্দৌলা ডিগ্রী কলেজের নব-নির্মিত নতুন ছয় তলা অ্যাকাডেমিক ভবনের উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

বুধবার সকাল ১১টায় সম্প্রতি শুরু হওয়া কলেজটির নতুন ভবন নির্মাণের কাজ নিজেই ঘুরে দেখেন সদর আসনের এই এমপি। এর আগে তিনি কলেজের বিভিন্ন শ্রেণিকক্ষ পরিদর্শন করেন এবং শিক্ষার পরিবেশগত মান নিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেন।

পরে শিক্ষা মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির এই সদস্য নতুন অ্যাকাডেমিক ভবনের কাজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে যেন সার্বক্ষণিক মনিটরিং করা হয়, সে বিষয়ে নির্দেশনা প্রদান করেন। ঠিকাদার যাতে কাজের মান ঠিক রাখে সে দিকেও নজর রাখার জন্য তিনি অধ্যক্ষের প্রতি আহ্বান জানান।

সাংসদ ফজলে হোসেন বাদশার সাথে এসময় আলহাজ্ব সুজাউদ্দৌলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মানজাল, গভর্নিং বডির নেতৃবৃন্দ, বিভিন্ন স্তরের শিক্ষকসহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা