বিয়ের ৩ মাসের মাথায় নববধুর ঝুলন্ত লাশ উদ্ধার

আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল প্রতিনিধি | ২ আগষ্ট ২০২২, ২০:১৬

সংগৃহীত

হাতের মেহেদী শুকাতে না শুকাতেই ঠাকুরগাঁওয়ের সীমান্তবর্তী বালিয়াডাঙ্গী উপজেলার মাহাতবস্তি গ্রামের এক নববধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

জানা যায়, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের মাহাতবস্তি গ্রামের মনির উদ্দিনের পুত্র মামুন (২৪) এর সাথে একই উপজেলার পাড়িয়া ইউনিয়নের রায়মহল গ্রামের মৃত তোজাম্মেল হকের কলেজপড়ুয়া কন্যা তাজমীন আক্তার বিথির সাথে পারিবারিকভাবে ২/৩ মাস আগেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়। বিয়ের পর থেকেই মামুনের পরিবারের সাথে বাকবিতন্ডা লেগেই থাকতো বিথির সাথে।

সোমবার (১আগষ্ট) বিকালে মামুনের বাড়ীর শয়নঘরের সড়ের সাথে উড়না পেঁচানো অবস্থায় বালিয়াডাঙ্গী থানা পুলিশ।

স্বজনদের দাবি তাজমিন আক্তার বিথীকে মারপিট করে অমানষিক নির্যাতন করে করে মারা হয়েছে।

এবিষয়ে উপজেলার ৭নং আমজানখোর ইউপি চেয়ারম্যান আকালু ডংগা বলেন- আমি এসে ঝুলন্ত লাশ দেখতে পাই, তবে কি ঘটনা ঘটেছে তা আমি জানি না।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আনাম জানান, নববধুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব