নগর মাতৃসদন পরিদর্শনে মসিক মেয়র

রবিউল আউয়াল রবি, ময়মনসিংহ: | ২ আগষ্ট ২০২২, ০৭:০৫

সংগৃহীত

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নগর মাতৃসদন পরিদর্শন করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

সোমবার দুপুরে মহানগরীর ব্রাহ্মপল্লীতে স্থাপিত এ মাতৃসদন পরিদর্শন করেন তিনি। স্থানীয় সরকার বিভাগের আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রকল্পের আওতায় এ নগর মাতৃসদন কেন্দ্রে মা ও শিশু সেবা ছাড়াও বিভিন্ন রোগের চিকিৎসা এবং বিভিন্ন পরীক্ষা কার্যক্রম চলমান রয়েছে।

নগর মাতৃসদনে প্রদত্ত সেবা প্রদান কার্যক্রম সরেজমিনে পরিদর্শনকালে মেয়র চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারিদেরকে রোগীদের সাথে ভালো ব্যবহার ও যথাযথ সেবা প্রদান নিশ্চিত করার জন্য নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী,১৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ কামাল খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ.কে দেবনাথ,খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার প্রমুখ।

উল্লেখ্য,স্থানীয় সরকার বিভাগের আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রকল্পের আওতায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনে একটি নগর মাতৃসদন ও তিনটি স্বাস্থ্যসেবা কেন্দ্র চালু হয়েছে যা খুব দ্রুতই উদ্বোধন করবেন মসিক মেয়র মোঃ ইকরামুল হক টিটু।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব