পুলিশবাহি মাইক্রোবাসের ধাক্কায় অটো উল্টে শিক্ষার্থী আহত

মোশতাক আহমেদ শাওন | ২ আগষ্ট ২০২২, ০২:১৭

সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে হাইওয়ে পুলিশবাহি একটি মাইক্রোবাসের ধাক্কায় অটোরিক্সা উলটে পুরিন্দা কে এম উচ্চ বিদ্যালয়ের এক স্কুল শিক্ষার্থী আহত হয়েছে। এ সময় পুলিশ আহত শিক্ষার্থীকে সেবা না দিয়ে অটো চালকে মারধর করলে এলাকাবাসি পুলিশের উপর চড়াও হয়। 

খবর পেয়ে ওই বিদ্যালয়ের শিক্ষর্থীরা গিয়ে রাস্তায় থাকা হাইওয়ে পুলিশের মাইক্রোবাসটিতে আগুন ধরিয়ে দেয়। এসময় মহাসড়কে যানজট সৃষ্টি হলে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থতি নিয়ন্ত্রনে আনে। 

সোমবার (১ আগষ্ট) সকালে উপজেলার পুরিন্দা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে। পরে আহত শিক্ষার্থীকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। তবে আহত শিক্ষার্থীও নাম পরিচয় জানা যায়নি। 

এ ব্যপারে কাঁচপুর হাইওয়ে থানার ওসি মো. নবীর বলেন, এমন একটা ঘটনার কথা শুনেছি। তবে এটা আমাদের এরিয়ায় না। নরসিংদীর ইটাখালী হাইওয়ে পুলিশের ঘটনা। তাদের সাথে আমাদের যোগাযোগ হয়নি। 

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিক্ষার্থীরা গাড়িতে আগুন দেয়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনি।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব