খাস জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি | ১ আগষ্ট ২০২২, ০৭:৪৯

সংগৃহীত

পঞ্চগড়ের দেবীগঞ্জে খাস জমিতে অবৈধ ভাবে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার উপজেলার সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের সোনাহার বাজারে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সরদার।

স্থানীয়রা জানান, রবিবার সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সরদার সোনাহার বাজারে অভিযান পরিচালনা করেন। এই সময় খাস জমিতে অবৈধ ভাবে গড়ে তোলা জাতীয় রিক্সা ভ্যান শ্রমিকলীগ রেজিঃ নং- বি ২০০২ এর সোনাহার বাজার উপশাখা কার্যালয় সহ চারটি দোকান ঘর উচ্ছেদ করা হয়।

অভিযান পরিচালনার সময় সোনাহার মল্লিকাদহ ইউপি চেয়ারম্যান মশিউর রহমান, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সরদার জানান, সোনাহার বাজারে ফাঁকা জায়গা গুলোতে যদি অনুমোদন ছাড়া কোন স্থায়ী অবকাঠামো তৈরি হয় বা নির্দেশ অমান্য করে দোকান বসানোর চেষ্টা করা হয়, তাহলে তাদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা