পটুয়াখালীতে হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

রাকিবুল ইসলাম তনু, পটুয়াখালী | ১ আগষ্ট ২০২২, ০৩:৫৩

সংগৃহীত

পটুয়াখালীতে ব্যাবসায়ী নুরু খান হত্যায় জড়িতদের বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ-সমাবেশ করেছে এলাকাবাসী।

রোববার ৩১ জুলাই দুপুরে গলাচিপা উপজেলার চরকাজল ভূইয়ার স্লুইস বাজারে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে নিহতের স্বজন ও এলাকাবাসী । ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এলাকার প্রায় সহস্রাধীক মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৫ জুলাই রাত ৭ টার দিকে মন্নান ভূইয়া ও তার ছেলে রনি ভূইয়ার নেতৃত্বে ১০ থেকে ১৫ জনের সশস্ত্র বাহিনী ট্রলিযোগে ভুইয়ার স্লুইস বাজারে আসে। এসময় শত শত মানুষের সামনে দোকান থেকে বের করে বাজারের মধ্যে ফেলে নুরু খানকে নৃশংসভাবে কুপিয়ে জখম করে। এরপরে নুরু খাঁনকে ট্রলির মধ্যে উঠিয়ে হাত ও পায়ের রগ কেটে মৃত্যু নিশ্চিত করে পাশের এলাকা মুজিবনগর দাখিল মাদ্রাসার পূর্ব পাশের চৌরাস্তায় ফেলে রেখে চলে যায় সন্ত্রাসীরা।

হামলার সময় নুরু খাকে রক্ষায় তার ছেলে নোমান ও ভাতিজা রাসেল এগিয়ে এলে তাদেরও কুপিয়ে জখম করে তারা।

নৃশংস এই হত্যা কান্ডের ঘটনায় সন্ত্রাসী মান্নান ভূইয়া ও তার ছেলে রনি ভূইয়া সহ জড়িতদের ফাঁসি দাবী করেন বক্তারা।

দীর্ঘদিন ধরে রনির বাবা মান্নান ভূঁইয়ার সঙ্গে নুরু খাঁনের জমি জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে রনি ও তার বাহিনীর সদস্যরা নুরু খাঁনকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। অভিযুক্ত মন্নান ভুইয়া ও রনি ভুইয়ার বিরুদ্ধে একাধীক হত্যাসহ ডজনখানেক মামলা চলমান রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর