খাদ্য-বান্ধব কর্মসূচি'র ভেরিফাইড ডিজিটাল ডাটাবেজ প্রনয়ণ

মো. রাজন মিয়া, শেরপুর | ১ আগষ্ট ২০২২, ০১:৩৪

সংগৃহীত

"ক্ষুধা ও দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনা মোতাবেক সারা দেশের ন্যায় শেরপুর সদর উপজেলার ৮নং লছমনপুর ইউনিয়নেও অতি-দরিদ্রদের জন্য স্বল্প মূল্যে ৩০ কেজি করে চাল এর খাদ্য বান্ধব কর্মসূচির কার্ডধারীদের ভেরিফাইড ডিজিটাল ডাটাবেজ প্রনয়ণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

৩১ জুলাই (রবিবার) শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টারে অত্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.আব্দুল হাই এ ভেরিফাইড ডিজিটাল ডাটাবেজ প্রনয়ণ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে ইউপি প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মো.বিল্লাল হোসেন,ইউনিয়ন ডিজিটাল সেন্টার উদ্যোগত্তা (ইউডিসি) মো.ওমর আলী সহ ইউপি সদস্য গন উপস্থিত ছিলেন।

ঔ সময় চেয়ারম্যান মো.আব্দুল হাই বলেন, আমার ইউনিয়নে মোট ১৯২৩ টি খাদ্য বান্ধব কর্মসূচির কার্ড পেয়েছি। সরকারি নির্দেশনা মোতাবেক আমি আমার ইউনিয়নের সকল ইউপি সদস্যদের সাথে নিয়ে প্রতিটি কার্ড অত্যন্ত স্বচ্ছতার সাথে যাচাই করে এ ডিজিটাল কার্যক্রম করছি।

এ বিষয়ে তিনি আরও বলেন, আমার ইউনিয়নে এই খাদ্য বান্ধব কর্মসূচি'র কার্ডধারীরা যেন কোন প্রকাশ হয়রানির স্বীকার না হয় সেই স্বার্থে মাইকিং করে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসার মাধ্যমে এবং কোন কার্ডধারী যাতে কোন প্রকার প্রতারণার স্বীকার না হয় সেই দিকে বিশেষ লক্ষ রেখে এ ভেরিফাইড ডিজিটাল ডাটাবেজ প্রনয়ণ কার্যক্রম চলছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা