বিজিবির বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

খাগড়াছড়ি প্রতিনিধি | ১ আগষ্ট ২০২২, ০০:০৫

সংগৃহীত

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার পলাশপুর জোন অধিনস্থ দূর্গম পাহাড়ি প্রত্যন্ত এলাকায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত অসহায়, হতদরিদ্র, সীমান্তবর্তী পাহাড়ি, বাঙালি ৫০জন মহিলা এবং ৭৫জন পুরুষ মোট ১২৫জন জনসাধারণের মধ্যে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করেন পলাশপুর জোন ৪০ বিজিবি। 

পলাশপুর জোন খেদাছড়া ব্যাটালিয়ন ৪০বিজিবির উদ্যোগে ৩১ জুলাই (রবিবার ) সকাল ১০টার সময় পলাশপুর জোন সদরে বিনামূল্যে সীমান্তবর্তী জনসাধারণের স্বাস্থ্য সেবায় মেডিক্যাল ক‍্যাম্পিং কার্যক্রম উদ্বোধন করেন ৪০বিজিবির জোন অধিনায়ক লেঃ কর্ণেল সোহেল আহমেদ এবং উপ অধিনায়ক মেজর মোঃ খসরু রায়হান। 

বিনামুল্যে চিকিৎসা সেবা ক‍্যাম্পিং অনুষ্ঠানে চিকিৎসা সেবা প্রদান করেন, মেডিক্যাল অফিসার মেজর সরকার রুশদী আজিজ, মিড ওয়াইফ তপতী ও মেডিকেল সহকারী হাবিলদার শ্রী নিশাকর। 

পলাশপুর ৪০ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল সোহেল আহমেদ বলেন, সীমান্ত এলাকায় অবৈধ মাদক, চোরাচালান প্রতিরোধ অপরাধ কর্মকাণ্ড প্রতিহত করা সহ সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক কাজেও অতিতের ন‍্যায় বিজিবি হতদরিদ্র মানুষের পাশে থাকবে। বিনামুল্যে চিকিৎসা সেবা ক‍্যাম্পিং উদ্বোধনের পাশাপাশি তিনি প্রত্যন্ত অঞ্চল থেকে আগত সাধারণ মানুষের সাথে কৌশল বিনিময় করেন। 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সুবেদার মেজর, ৪০ বিজিবির বিভিন্ন পদস্থ কর্মকর্তা, সুবিধাভোগী জনসাধারণসহ স্থানীয় গণমাধ্যমকর্মী।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব