কুয়াকাটায় বিদ্যুৎপৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

মোঃ আল-আমিন, কলাপাড়া | ৩০ জুলাই ২০২২, ০৫:০৪

সংগৃহীত

পটুয়াখালীর কুয়াকাটায় মেলাপাড়া গ্রামে বিদ্যুৎপৃষ্ট হয়ে ছাহেরা বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৯ জুলাই) সকাল ৯ টার দিকে মেলাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।নিহত গৃহবধূ কুয়াকাটার মেলাপাড়া গ্রামের অটো চালক আব্দুল জলীল হাওলাদারের স্ত্রী।তাদের পরিবারে ৩ ছেলে ও ১ মেয়ে রয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,শুক্রবার ২৯ জুলাই সকাল ৮ টা নাগাত পাশের (নিহতের দেবর খলিল হাওলাদারের) বাসা বিদ্যুতায়িত হলে সেখানে গিয়ে সে বিদ্যুৎপৃষ্ট হয়।পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুয়াকাটা ২০শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোঃহাসিবুল ইসলাম নাহিদ তাকে মৃত বলে ঘোষণা করেন।

 বিদ্যুৎ অফিস কুয়াকাটা জোনের এজিএম মোঃআহসান কবির জানান,খবর পেয়ে আমরা সাথে সাথে বিদ্যুৎতের মেইন লাইন বন্ধ করে দেই।

এ বিষয়ে জানতে চাইলে,মহিপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার মোঃআবুল খায়ের বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা