ফরিদপুরে ইলেকট্রনিক্স শো-রুমে অভিযানে ২৩ হাজার টাকা জরিমানা

এহসান রানা, ফরিদপুর | ২৯ জুলাই ২০২২, ০৫:০৬

সংগৃহীত

ফরিদপুরে বিভিন্ন ইলেকট্রনিক্স শো-রুমে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।

বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত শহরের আলিপুর বাণিজ্যিক এলাকায় অবস্থিত বিভিন্ন ইলেকট্রনিক্স শো-রুমে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্যের কোম্পানীর দাম সম্বলিত ট্যাগ তুলে ফেলে বেশী দামের ট্যাগ লাগিয়ে বেশী দামে বিক্রি করে ক্রেতাদের সাথে প্রতারণা করার দায়ে অভিযানে দুইটি প্রতিষ্ঠানের মালিককে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া একটি প্রতিষ্ঠানের কয়েকটি পণ্যের দাম নিয়ে বিভ্রান্তি থাকায় সেই প্রতিষ্ঠানের মালিককে শুনানির জন্য তলব করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন কোম্পানীর শো-রুম গুলোতে ইলেকট্রনিক্স পণ্যের নির্ধারিত দাম তুলে ফেলে নতুন করে বেশি দাম লিখে তা বিক্রি করা হচ্ছিল।
এই অভিযোগের ভিক্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরো জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে।

জেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ সদস্য ও সিভিল সার্জনের প্রতিনিধিরা এই অভিযানের সময় উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা