শ্বশুরবাড়ির গাছের ডালে জামাইয়ের ঝুলন্ত মরদেহ

রবিউল আউয়াল রবি, ময়মনসিংহ | ২৮ জুলাই ২০২২, ২৩:৩৯

সংগৃহীত

ময়মনসিংহের ফুলপুরে শ্বশুরবাড়ি থেকে শফিকুল ইসলাম (৩৭) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ জুলাই) সকালে উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের বাঘেধরা এলাকার একটি কাঁঠাল গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত শফিকুল শেরপুর জেলার নকলা উপজেলার হাসনখিলা গ্রামের আশরাফ আলীর ছেলে। ঘটনার পর থেকে স্ত্রী ও শ্বশুর-শাশুড়ি পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়দের বরাত দিয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, সকালের দিকে রামভদ্রপুর ইউনিয়নের বাঘেধরা গ্রামের একটি কাঁঠাল গাছে এক যুবকের ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। মরদেহ উদ্ধারের পর স্থানীয়রা ওই যুবককে চিনেন বলে জানান। পরে মরদেহের সঙ্গে থাকা মোবাইল ফোনের নম্বরে যোগাযোগ করে তার পরিচয় জানা যায়।

ওসি আরও জানান, নিহতের শ্বশুরের নাম আব্দুল খালেক, শাশুড়ি নাছিমা বেগম ও তার স্ত্রীর নাম খাদিজা বেগম। যে বাড়ির পাশ থেকে মরদেহ উদ্ধার হয়েছে, ওইটাই তার শ্বশুরবাড়ি। পরে তার শ্বশুর-শাশুড়ি ও স্ত্রীর খোঁজ নিতে গেলে তাদের কাউকেই বাড়িতে পাওয়া যায়নি। দীর্ঘদিন যাবত শ্বশুরবাড়ির লোকজনের সাথে শফিকুল ইসলামের মনমালিন্য ছিল বলেও জানা গেছে।

মরদেহ বর্তমানে থানায় রয়েছে। দেহে আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের স্বজনদের থানায় আসার জন্য বলা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব