আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ: অস্ত্রসহ গ্রেফতার ৪

সময় ট্রিবিউন | ২৮ জুলাই ২০২২, ০৬:২৯

সংগৃহীত

এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৪ কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানকালে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ৫টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৬টি কিরিচ উদ্ধার করা হয়।

বুধবার (২৭ জুলাই) ভোরে উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের সালামের দোকান এলাকায় এ অভিযান চালানো হয়। বুধবার দুপুরে জেলা পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম এক সংবাদ সম্মেলনে অস্ত্র উদ্ধার ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলেন মোশারফ হোসেন সাগর (২২), আল আমিন হোসেন আকাশ প্রকাশ মেন্ডেলা (১৯), আরাফাত প্রকাশ রাফি (২০) ও মো. ফয়েজ (২৪)।

পুলিশ সুপার জানান, গত ২৫ জুলাই নরোত্তমপুর ইউনিয়নের খেজুর তলা নামক স্থানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে উভয় পক্ষ পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল ও আশেপাশের এলাকার সংঘর্ষ চলাকালিন সময়ের সিসি ফুটেজ সংগ্রহ করে। সংঘর্ষে জড়িতরা পুনরায় পাল্টাপাল্টি প্রতিশোধ নিতে মঙ্গলবার (২৬ জুলাই) সন্ধ্যায় মিরওয়ারিশপুর ইউনিয়নের সালামের দোকান এলাকায় সংঘটিত হবে এমন তথ্যের ভিত্তিতে পুলিশ আগে থেকে সে এলাকায় অবস্থান করে। এসময় আগের দিনের সিসি ফুটেজে সনাক্ত হওয়া সাগরকে পুলিশ গ্রেফতার করে ও তার হেফাজতে থাকা ১টি আগ্নেয়াস্ত্র ও ৬টি কিরিচ উদ্ধার করে। সাগরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অপর তিনজনের তথ্য দেয়। পরে বুধবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে সংঘর্ষে জড়িত অপর তিনজনকে গ্রেফতার করা হয় এবং তাদের হেফাজতে থাকা বাকি অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের অস্ত্র আইনে মামলা দায়ের শেষে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা