সিলগালা করা ইটভাটা চালু: দুইজনকে এক বছর করে কারাদণ্ড

মো. রওশন আলম পাপুল, গাইবান্ধা প্রতিনিধি | ২৭ জুলাই ২০২২, ০৫:০৫

সংগৃহীত

গাইবান্ধার সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মথরপাড়া গ্রামে সিলগালা করা একটি অবৈধ ইটভাটা চালু করায় দুই ম্যানেজারকে এক বছর করে কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরদার মোস্তফা শাহিন। সাজাপ্রাপ্তরা হলেন সাঘাটার জাদুরতাইড় গ্রামের আবদুল মতিন মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৩৮) এবং একই উপজেলার বোনারপাড়া গ্রামের ভীম কুমার সরকারের ছেলে জীবন কুমার সরকার (২৭)। এসময় বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দের ইনচার্জ (আইসি) রাকিব হোসেনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন বলেন, চলতি মাসের প্রথম সপ্তাহে এমবি ব্রিকস নামের ইটভাটার কোন বৈধ কাগজপত্র না থাকায় সকল কার্যক্রম বন্ধ রাখার জন্য ইটভাটা সিলগালা করা হয়।

কিন্তু নির্দেশ অমান্য করে ভাটা কর্তৃপক্ষ ইটভাটার কার্যক্রম চালালে সেখানে অভিযান পরিচালনা করে শাস্তি দেওয়া হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর