চৌদ্দগ্রামে যুবলীগ নেতার লাশ উদ্ধার

মনোয়ার হোসেন, কুমিল্লা | ২৬ জুলাই ২০২২, ০৪:৩৪

সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে মো: শাহিন মজুমদার (৩৯) নামের এক যুবলীগ নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।

এ সময় লাশটির মাথায় আঘাতের চিহ্ন দেখা যায়। সোমবার গভীর রাত আনুমানিক দুই ঘটিকায় উপজেলার লাকসাম-চৌদ্দগ্রাম সড়কের ছাতিয়ানী পশ্চিমপাড়া মসজিদ সংলগ্ন সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত শাহিন উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ছাতিয়ানী গ্রামের গেদু মিয়ার পুত্র। ব্যক্তিজীবনে নিহত শাহিন এক পুত্র সন্তানের জনক। সে মুন্সীরহাট ইউনিয়ন যুবলীগের রাজনীতির সাথে জড়িত ছিল বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সম্ভবত গভীর রাতে অজ্ঞাতনামা গাড়ি শাহিনকে ধাক্কা দিয়েছে। ফলে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভরঞ্জন চাকমা জানান, সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে গভীর রাতে সড়ক দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত হয়েছে সে। ময়নাতদন্তের পরে বিস্তারিত জানা যাবে বলেও জানান তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর