জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গলাচিপায় সাংবাদিকদের সাথে মতবিনিময়

রাকিবুল ইসলাম তনু, পটুয়াখালী | ২৪ জুলাই ২০২২, ০৯:০৬

সংগৃহীত

'নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ' এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীর গলাচিপায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ জুলাই) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার।

সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী জাতীয় মৎস্য সপ্তাহ (২৩ থেকে ২৯ জুলাই) ২০২২ সাতদিন ব্যাপী মৎস্য সপ্তাহ পালনের বিভিন্ন কর্মসূচি ও লিখিত বক্তব্য সাংবাদিকদের সামনে পাঠ করেন। তিনি বলেন, 'দেশ আজ মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। সরকারের নির্দেশ মোতাবেক জাতীয় মৎস্য সপ্তাহ পালনে আগামী সাতদিনের কর্মসূচির অংশ হিসেবে উপজেলায় মাইকিং এবং ব্যানার ফেস্টুনের মাধ্যমে প্রচার প্রচারণা, ব্যানার ফেস্টুন সহকারে বর্ণাঢ্য র‍্যালি, পোনামাছ অবমুক্ত করণ, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, প্রান্তিক মৎস্যচাষী ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময়সহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।'

এছাড়া সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি সাজ্জাদ আহমেদ মাসুদ।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক বৃন্দ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা