বাসর হলো না জিমামের পুকুরে ডুবে মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি | ২৪ জুলাই ২০২২, ০৮:৪৯

সংগৃহীত

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বিয়ের রাতেই মাকসুদুর রহমান জিমাম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

জিমাম সুনামগঞ্জ পৌর শহরের আরপিন নগরের বাসিন্দা মো.মজিবুর রহমানের ছেলে।

শুক্রবার রাতে উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের পলিরচর গ্রামে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ওই যুবক বিয়ের রাতেই মারা গেছেন।

পুলিশ জানায়, নিহত মাকসুদুর রহমান জিমাম গত বৃহস্পতিবার (২১ জুলাই) নিজ বাড়ি থেকে পালিয়ে গিয়ে জেলার ছাতক উপজেলার বাতিরকান্দি গ্রামের এক মেয়েকে বিয়ে করেন। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। জিমাম স্ত্রীকে নিয়ে শুক্রবার দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের পলিরচর গ্রামের আকবর আলীর বাড়িতে রাত্রিযাপনের জন্য আশ্রয় নেন। শুক্রবার তার বাসর রাত ছিল। রাতে পুকুরে গোসল করতে গিয়ে তলিয়ে যান জিমাম। তিনি সাঁতার জানতেন না।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর বলেন,মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর