কিশোরগঞ্জে সাংবাদিককে হত্যার হুমকি: থানায় জিডি

মোঃ শফিকুল ইসলাম | ২৩ জুলাই ২০২২, ০৮:১০

সংগৃহীত

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় মুজাহিদ সরকার নামে এক সাংবাদিককে হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় শুক্রবার (২২ জুলাই) বিকালে স্বাধীন আহমেদ নামে একজনের বিরুদ্ধে ইটনা থানায় সাধারণ ডাইরি (জিডি) করেছেন ভুক্তভোগী।

মুজাহিদ সরকার দৈনিক বর্তমান দেশবাংলা পত্রিকার কিশোরগঞ্জের হাওর প্রতিনিধি।

জিডি সূত্রে জানা যায়, মুজাহিদ সরকার তার ব্যক্তিগত ফেইসবুক একাউন্টে একটি স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র স্বাধীন আহমেদের সঙ্গে বাকবিতন্ডা শুরু হয়। একপর্যায়ে বাজে ব্যবহার করেন স্বাধীন আহমেদ।

বাজে ব্যবহারের কারণ মুঠোফোনে জানতে চাইলে সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি দেয়।

স্বাধীন আহমেদ(৪০) ইটনা উপজেলার মৃগা বড়বাড়ি নতুনহাটি গ্রামের মৃত আজিজ মিয়ার ছেলে।

ইটনা থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান মোল্লা বলেন, সাংবাদিকের দায়ের করা জিডির বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় কিশোরগঞ্জের কর্মরত প্রিন্ট, অনলাইন ও টেলিভিশন সাংবাদিকরা উদ্বেগ প্রকাশ করে হুমকিদাতার শাস্তির দাবি করেছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা