গাছের সাথে এ কেমন শত্রুতা!

মো. জাকিরুল ইসলাম, হালুয়াঘাটন প্রতিনিধি | ২৩ জুলাই ২০২২, ০৬:০২

সংগৃহীত

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় এক কৃষকের নিজ জমিতে রোপন করা প্রায় অর্ধশত ইউক্যালিপ্টাস গাছের নষ্ট করে ফেলার অভিযোগ উঠেছে। কৈচাপুর ইউনিয়নের রুহি পাগারিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে । ভুক্তভোগী ঐ কৃষকের নাম মীর্জা আফজাল হোসেন।

ভোক্তভোগী ঐ কৃষক ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবত জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে তার চাচাতো ভাই একই গ্রামের মীর্জা নাদিমুল (৩৮) ও সাখাওয়াত হোসেন (৪৮) এর সাথে।

এদিকে গত বুধবার বিকেলে জমিজমা নিয়ে বাকবিতন্ডা হয় নাদিমুলের সাথে। ধারণা করা হচ্ছে এ আক্রোশে রাতের আধারে চারা গাছগুলো ভেঙ্গে দিয়েছে নাদেমুলসহ একটি চক্র, এমন অভিযোগ ভুক্তভোগী কৃষকের। তবে স্থানীয়রা জানান, এ কাজটি যেই করুকনা কেন, তার যেনো উপযুক্ত বিচার হয়।

এ ব্যাপারে মীর্জা আফজাল জানান, এক মাস পূর্বে নিজের জমির পাশে গাছের চারা গুলো রোপন করেছিলেন। গত রাতে চারাগুলো মাঝখান থেকে ভেঙ্গে দেয়।

এ ব্যাপারে গাছ ভাঙ্গার বিষয়ে অভিযুক্ত নাদিমুলকে জিজ্ঞেস করলে তিনি তা অস্বীকার করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব