গলাচিপায় জনসাধারণের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করছে সামাজিক সংগঠন ‘পিপীলিকা'

রাকিবুল ইসলাম তনু, পটুয়াখালী | ২৩ জুলাই ২০২২, ০৩:৩৩

সংগৃহীত

পটুয়াখালীর গলাচিপায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও জনসাধারণের মাঝে ফলদ-বনজ গাছের চারা বিতরণ করছে সামাজিক সংগঠন ‘পিপীলিকা’।

শুক্রবার (২২ জুলাই) সকাল ১০ টার সময় জনসাধারণের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করেন।

‘একটি গাছ, একটি জীবন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সংগঠনটি তাদের কার্যক্রম শুরু করে। প্রথমদিন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে চারা বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ, উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার, গলাচিপা সরকারি কলেজের অধ্যক্ষ ফোরকান কবির, পৌর মেয়র আনিসুল হক তুহিন, গোলখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মু. নাসির উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শরীফ আহমেদ আসিফ, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রবিউল হাসান রবি প্রমুখ।

‘পিপীলিকা’ একটি অরাজনৈতিক সংগঠন। সংগঠনের প্রত্যেকেই এক একজন পিপীলিকা, ক্ষদ্র কিন্তু তুচ্ছ নয়। নিজেদের এমনটিই বিশ্বাস করেন। তাদের মূল লক্ষ্য হলো সামাজিক উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ ও সামাজিক অবক্ষয় দূরীকরণে সচেতনতা তৈরি করা।

গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ব্যাচ- ২০১৫ এর প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে এ সংগঠন গঠিত হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব