মাথা গোঁজার ঠাঁই পেল ২৯ ভূমিহীন পরিবার

মো. জাকিরুল ইসলাম, হালুয়াঘাট, ময়মনসিংহ | ২২ জুলাই ২০২২, ০৪:৫৯

সংগৃহীত

“মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না “ প্রধানমন্ত্রীর এ স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষে সারা দেশের ন্যায় তৃতীয় পর্যায়ে ২য় ধাপে ময়মনসিংহের হালুয়াঘাটে ২৯ টি ভূমিহীন ও গৃহহীন উপকারভোগী পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহারের জমিসহ ঘর।

বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

এ উপলক্ষে হালুয়াঘাট উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইউএনও মো. সোহেল রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য জুয়েল আরেং এমপি।

এসময় আরোও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, উপজেলা আ.লীগের সহ-সভাপতি মোরশেদ আনোয়ার খোকন, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কবিরুল ইসলাম বেগ, উপজেলা ভাইস চেয়ারম্যান শাখাওয়াত হোসেন ফকির, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস ঝর্ণা ঘোষ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান খানসহ ইউপি চেয়ারম্যানগণ।

উদ্বোধন অনুষ্ঠান শেষে উপজেলার ২৯ টি উপকারভোগী পরবিারের কাছে ঘরের জমির কুবুলিয়তের কপি, খতিয়ান, ও সনদপত্রসহ ফোল্ডার হস্তান্তর করা হয়। নতুন করে ২৯ টি ঘরের মধ্যে উপজেলার ধুরাইলে ২০টি, বাঘাইতলা গ্রামে ৫টি ও নড়াইল গ্রামে ৪টি ঘর রয়েছে।

উল্লেখ্য এর আগে তিনটি ধাপে হালুয়াঘাটে ১৮০ জন ভূমিহীনদের মাঝে জমিসহ ঘর হস্তান্তর করা হয়েছে। তার মধ্যে প্রথম পর্যায়ে ১০০ দ্বিতীয় পর্যায়ে ৪০ টি এবং তৃতীয় পর্যায়ের প্রথম ধাপে ৪০ টি ঘর রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা