একই অনুষ্ঠানে গাইলেন পিরোজপুরের মাহফুজ, টারজান ও ইমরান 

মোঃ শফিকুল ইসলাম, পিরোজপুর  | ২০ জুলাই ২০২২, ২২:৩৯

সংগৃহীত

বাংলাদেশ টেলিভিশনের একটি অনুষ্ঠানে পিরোজপুরের তিন কন্ঠশিল্পী এস কে মাহফুজ, ইমরান হোসেন টারজান ও মোহাম্মদ ইমরান গান গেয়েছেন। 

 বাংলাদেশের দক্ষিনের জেলা পিরোজপুরকে নিয়ে এবারের পর্ব সাজিয়েছে বাংলাদেশ টেলিভিশনের জেলা ভিত্তিক বিনোদনমূলক অনুষ্ঠান ' বাংলাদেশের হৃদয় হতে'।সেই অনুষ্ঠানে এই তিন কন্ঠশিল্পী গান পরিবেশন করেছেন। 

কন্ঠশিল্পীরা জানিয়েছেন, পিরোজপুর জেলাকে নিয়ে আয়োজন সেখানে অংশ গ্রহন করতে পেরে আমরা আনন্দিত। পিরোজপুর সম্পর্কে জানুক বাংলাদেশ ও বিশ্ব। আশা করি অনুষ্ঠানটি দর্শক হৃদয়ে জায়গা করে নিবে।

এছাড়াও এই আয়োজনে থাকছে পিরোজপুর জেলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, পুরাকীর্তি, নয়নাভিরাম স্থান, কৃষ্টি ও উন্নয়ন নিয়ে প্রমাণ্যচিত্র। 

অনুষ্ঠানের মাধ্যমে পিরোজপুর জেলা সম্পর্কে জানবে পুরো বিশ্ব। নতুন প্রজন্ম থেকে প্রবীনরা খুঁজে পাবেন পিরোজপুরের স্মৃতিবিজড়িত দর্শনীয় স্থানগুলো। এমনটাই প্রত্যাশা আয়োজকদের। 

আলিফ চৌধুরী ও নাহিদা আফরোজ সুমির উপস্থাপনায় জগদীশ এষ এর পরিকল্পনায় এবং মোঃ তারিকুজ্জামান মিলনের প্রযোজনায় অনুষ্ঠানটির রেকর্ডিং এর কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। অনুষ্ঠান টি দেখা যাবে আগামী ২২ জুলাই শুক্রবার রাত ১০টা ২০ মিনিটে বাংলাদেশ টেলিভিশনের পর্দায়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা