ইবিতে কর্মকর্তাদের লাগাতার আন্দোলন

পল্লব আহমেদ সিয়াম, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | ২০ জুলাই ২০২২, ০৮:০৩

সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয় তিন দফা দাবিতে লাগাতার কর্মবিরতি দিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা। এর আগে গত ফেব্রুয়ারিতে টানা ১১ দিন কর্মবিরতি করেন কর্মকর্তারা। পরে উপাচার্যের আশ্বাসে আন্দোলন স্থগিত করেন তাঁরা।

আজ মঙ্গলবার কর্মকর্তা সমিতির উদ্যোগে প্রশাসন ভবনের করিডরে তাঁরা এ কর্মসূচি পালন করেন। এ সময় দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কঠোর আন্দোলন চালানোর হুঁশিয়ারি দেন।

তাঁদের দাবিগুলো হলো, চাকরির বয়সসীমা ৬০ বছর থেকে ৬২ বছরে উন্নিত করা। কর্মঘন্টা সকাল নয়টা থেকে বিকেল চারটা এর পরিবর্তে আটটা থেকে দুইটা পর্যন্ত নির্ধারণ। সহকারী রেজিস্ট্রার ও সমমানের পদে প্রারম্ভিক বেতন ৩৫ হাজার ৫০০ ও  উপ-রেজিস্ট্রার ও সমমান পদে ৫০ হাজার টাকা নির্ধারণ।

কর্মকর্তা সমিতির সভাপতি এটিএম এমদাদুল আলম বলেন, ‘আমরা দীর্ঘদিন থেকে এই দাবিগুলো জানিয়ে আসছি। শিক্ষার্থী সংশ্লিষ্ট ও জরুরী বিষয়গুলো আমরা কর্মবিরতির বাইরে রেখেছি।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা