রূপগঞ্জে পাঁচ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করল তিতাস কতৃপক্ষ

মোশতাক আহমেদ শাওন | ২০ জুলাই ২০২২, ০৩:১৬

সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাঁচ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস কর্তৃপক্ষ। 

নির্বাহি ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারি কমিশনার আতিকুল ইসলামের নেতৃত্বে মংগলবার তারাবো পৌরসভার বরপা এলাকায় পাশে এই অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। 

মঙ্গলবার বেলা এগারোটা থেকে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবৈধ সংযোগ ব্যবহার বন্ধ করতে আইন শৃংখলা বাহিনীর সহায়তায় অভিযান চালায় তিতাসের ভ্রাম্যমান আদালত। এ সময় তিন কিলোমিটার এলাকা বিস্তৃত পাঁচ হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্নসহ বিপুল পরিমান পাইপ ও রাইজার জব্দ করে তিতাস কর্তৃপক্ষ। অভিযানে উপস্থিত ছিলেন তিতাসের ব্যবস্থাপনা পরিচালক (এম ডি) প্রকৌশলী হারুন অর রশিদ মোল্লা ও সোনারগাঁ আঞ্চলিক বিপনন বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো: সুরুজ আলমসহ জেলার উর্ধতন কর্মকর্তারা। 

বিকেলে অভিযান শেষে তিতাসের ব্যবস্থাপনা পরিচালক (এম ডি) প্রকৌশলী হারুন অর রশিদ মোল্লা সাংবাদিকদের জানান, অবৈধ সংযোগ বন্ধ করতে সরকার জিরো টলারেন্স ঘোষণা করেছে। ইতিমধ্যে সারা দেশে ৫৪ জন অসাধু ঠিকাদারের কালো তালিকা তৈরি করে তাদের ৩০ জনের বিরুদ্ধে ব্যবস্থাও নেয়া হয়েছে। তিতাসের চার কর্মকর্তাকেও সাসপেন্ড করা হয়েছে। 

দেশের কোথাও অবৈধভাবে গ্যাস ব্যবহার করতে দেয়া হবে না জানিয়ে তিতাসের এম ডি বলেন, অবৈধ সংযোগ প্রদানের সাথে তিতাসের কেউ জড়িত থাকলে তাদের চিহ্নিত করে আইনি পদক্ষেপ নেয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব