বরগুনায় বাস ও ট্রাকের সংঘর্ষে  নিহত-১ আহত-  ১৫

বরগুনা জেলা প্রতিনিধি | ১৮ জুলাই ২০২২, ০০:৩১

সংগৃহীত

 বরগুনার আমতলীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ২০জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। শনিবার (১৬ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে আমতলী-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের  এ দুর্ঘটনা ঘটে। 

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। 

নিহত বাসযাত্রীর নাম মো. রিয়াদ (৩০)। তিনি বরিশালের গৌরনদী উপজেলার কুতুবপুর গ্রামের বাসিন্দা। এদিকে আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন । 

আমতলী থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা থেকে রাজিব পরিবহন (ঢাকা মেট্টো- ০-১৫-২১৭৫) নামে একটি বাস যাত্রী নিয়ে কুয়াকাটার উদ্দেশে ছেড়ে আসে। বাসটি রাত পৌনে ৩টার দিকে আমতলী উপজেলার ব্রিকফিল্ড নামক স্থানে পৌঁছানোমাত্র বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের (ঢাকা মেট্টো- ১৪-১১৫৯) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী বাসটি দুমড়ে-মুছড়ে উল্টে পাশের একটি খাদে পড়ে যায়। এ সময় বাসের মধ্যে থাকা অন্তত ১৫ জন যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয়রা আমতলী ও পটুয়াখালী হাসপাতালে ভর্তি করা হয়। তবে গুরুতর আহত বাসযাত্রী মো. রিয়াদের অবস্থা সংকটাপন্ন হলে তাৎক্ষণিক তাকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপালে পাঠালে  পথে তার মৃত্যু হয়। 

এ ব্যাপারে ওসি একে এম মিজানুর রহমান জানান, বরিশাল নেয়ার পথে মো. রিদয় এর  মৃত্যু হয়েছে। ঘাতক ট্রাকটি আটক  করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব