জাম পেড়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টা, গ্রেফতার-১

নোয়াখালী প্রতিনিধি | ১৭ জুলাই ২০২২, ১২:২৯

সংগৃহীত

নোয়াখালীর কবিরহাট উপজেলায় গাছ থেকে জাম পেড়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক শিশুকে (৭) ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে নারীও শিশু নির্যাতন দমন আইনে কবিরহাট থানায় মামলা দায়ের করেন।  

গ্রেফতারকৃত টিপু সুলতান (১৬) উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের চরগুল্লাখালী গ্রামের কালাগো বাড়ির বাবুলের ছেলে।  

শনিবার (১৬ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের চরগুল্লাখালী গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, বখাটে টিপু একই গ্রামের সাত বছর বয়সী এক শিশুকে প্রথমে টাকার লোভ দেখিয়ে ধর্ষণ করার চেষ্টা করে। এতে ব্যর্থ হয়ে গাছ থেকে কালো জাম পেড়ে দেওয়ার লোভ দেখিয়ে ঝোপঝাড়ে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। ওই সময় ভুক্তভোগী শিশু শৌরচিৎকারে স্থানীয় লোকজন ধর্ষণের চেষ্টাকারী যুবককে হাতেনাতে আটক করে এবং শিশুটিকে উদ্ধার করে। পরে স্থানীয়রা বখাটে যুবককে আটক করে পুলিশে খবর দেয়।  

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,সংবাদ পেয়ে পুলিশ অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে আসে। শনিবার রাতে এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় রোববার সকালে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর