যাত্রাবাড়িতে ওয়াসার খাল থেকে যুবকের লাশ উদ্ধার

সময় ট্রিবিউন | ১৭ জুলাই ২০২২, ১২:০৯

সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ি ওয়াসার খাল থেকে আবুল কালাম (৪০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে যাত্রাবাড়ি থানা পুলিশ।

শনিবার সকালে লাশটি উদ্ধার করা হয়। তার গ্রামের বাড়ি বরিশাল জেলার ঝালকাঠি রাজাপুর হাটিপুটিয়া খালী। তার পিতার নাম- মোঃ আব্দুর রশিদ, মাতা জহেরা বেগম।

নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানার রুপসী বরপা এলাকা। যাত্রাবাড়ি থানার এস আই কামরুজ্জামান বলেন, যাত্রাবাড়ি-ডেমরা সড়কের পাশে মাহমুদা ট্রেডিং কর্পোরেশনের সামনে ওয়াসার খালে এলাকার লোকজন ওই যুবকের লাশ ভাসমান দেখতে পেয়ে পুলিশের জরুরী সেবা ৯৯৯ এ ফোন দেয়।

পরে জরুরী সেবা থেকে যাত্রাবাড়ি থানায় জানানোর পর ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। যাত্রাবাড়ি থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম তথ্য নিশ্চিত করে বলেন, প্রথমে ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। পরে ‘সিআইডি ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে নাম ঠিকানা জানতে পেরেছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। যুবকটি কিভাবে মারা গেছে ময়নাতদন্ত রিপোর্ট ও তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর