নারায়ণগঞ্জে তেল চোরাই চক্রের ২ সদস্য গ্রেপ্তার

মোশতাক আহমেদ শাওন | ১৭ জুলাই ২০২২, ০৮:০৯

সংগৃহীত

 নরায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক হাজার লিটার চোরাই ডিজেলসহ জ্বালানি তেল চোরাই চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তারকৃতরা হলো- সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল এসও রোড এলাকার মৃত. আলী হোসেনের ছেলে মো. মাসুম রানা (৩৪) ও একই জেলার বন্দর থানার সোনাচড়া এলাকার মৃত দেলু মিয়ার ছেলে মো.. আবুল হোসেন (৩৫)। 

এ সময় চোরাই ডিজেল তেল পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করে র‌্যাব। শনিবার (১৬ জুলাই) সকালে সিদ্ধিরগঞ্জ থানাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে ওই চোরাই ডিজেলসহ গ্রেপ্তার করা হয়।  

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা তেল চুরি চক্রের সংঘবদ্ধ সক্রিয় সদস্য। তারা দূরপাল্লার ভারী যানবাহনগুলো রাত্রীকালীন চলাচলের সময় চালকরা ক্লান্ত হয়ে রাস্তার পাশে পার্কিং করে বিশ্রাম নিলে বা ঘুমিয়ে গেলে সেই সুযোগ কাজে লাগিয়ে তেল চুরি করে। 

জব্দকৃত পিকআপের উপর বিশেষ কায়দায় তেলের ড্রাম ও মোটর সেট করে মোটরের সাথে পাইপ দ্বারা ট্রাক ও কাভার্ড ভ্যানের তেলের ট্যাংকি হতে গোপনে তেল চুরি করে নামায়। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর