মসজিদের বিশ বছরের আয় ব্যায়ের হিসাব না দিয়ে আত্নগোপনে সভাপতি ও সাধারণ সম্পাদক

ডেমরা প্রতিনিধি | ১৪ জুলাই ২০২২, ০৮:৪১

সংগৃহীত

রাজধানীর ডেমরা থানাধীন মাতুয়াইল মুসলিম নগর এ অবস্থিত মোক্তার এ গোলেনুর জামে মসজিদ এর আয়-ব্যয়ের হিসাব বিশ বছরেও পাওয়া যায়নি।

মুসুল্লিরা একমাস ধরে মসজিদের সভাপতি সাইদুর রহমান সাদেক ও সাধারণ সম্পাদক মো. আওলাদ হোসেন বেপারী এবং ক্যাশিয়ার হাজী মো.আবুল খায়ের এর কাছে হিসাব চাইলে তারা সাধারণ মুসুল্লিদের ওপর ক্ষিপ্ত হন এবং অকাথ্য ভাষায় গালিগালাজ করেন। তারা দীর্ঘ বিশ বছরের হিসাব না দিয়ে আত্নগোপনে রয়েছেন বলে অভিযোগ সাধারণ মুসুল্লিদের।

সাধারণ মুসুল্লিরা সংবাদ কর্মীদের জানায়, বিশ বছরে বিশ টাকার হিসাবও দেয়নি তারা। জোরপূর্বক মসজিদে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন। এ ধরনের সভাপতি ও সাধারণ সম্পাদক আমরা মসজিদ কমিটিতে চাইনা, আমরা নতুন কমিটি চাই।

এছাড়াও মুসুল্লিরা আরও জানায়, মসজিদের অর্থ আত্মসাৎ করে ঐ টাকা দিয়ে মসজিদের সভাপতি সাইদুর রহমান সাদেক বিশ বছরে আটটি বিবাহ করেন। স্থানীয় সাধারণ মুসুল্লিরা আরও জানায়, সভাপতির আয়ের উৎস মসজিদের দানের টাকা, অগনিত বিবাহের উৎস মসজিদের দানের টাকা। 

মসজিদের অর্থ আত্মসাৎ ও লুটপাটকারী সভাপতি সাইদুর রহমান সাদেক ও সাধারণ সম্পাদক আওলাদ হোসেন বেপারির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন মসজিদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দেওয়ান রফিকুল ইসলাম বুলবুল। মোক্তার এ গোলেনুর জামে মসজিদের মোতাওয়াল্লী অভিযোগটি গ্রহণ করেছেন বলেও জানান সাধারণ মুসুল্লিরা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা