করোনার উর্ধ্বগতি, গণস্বাস্থ্যের সুরক্ষা সামগ্রী বিতরণ

আখলাক, গবি প্রতিনিধি। | ৭ জুলাই ২০২২, ১২:৫০

সংগৃহীত

সাম্প্রতিক সময়ে হঠাৎ করোনার উর্ধ্বগতির কারণে সিলেটে জনসচেতনতা বাড়াতে শহরের বিভিন্ন বাস টার্মিনাল, মেডিকেল কলেজসহ জনবহুল এলাকায় মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে বেসরকারি প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্র।

বুধবার (৬ জুলাই) সিলেটের নওধার গণস্বাস্থ্য কেন্দ্র শাখা থেকে এসব তথ্য জানানো হয়। শাখার কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকগণের সার্বিক সহায়তায় মঙ্গলবার এ কার্যক্রম পরিচালনা করা হয়।

জানা যায়, এর আগে গত ১৭ জুন থেকে সিলেট ও সুনামগঞ্জের বন্যার্তদের মাঝে একশ' টনের অধিক খাদ্য বিতরণ কার্যক্রম শুরু হয়। এ সময় প্রায় ৩০ হাজার পরিবারকে খাবার এবং গৃহপালিত প্রাণিদের জন্য গো-খাদ্য বিতরণ করা হয়।

এছাড়া পানিবন্দী মানুষের চিকিৎসার জন্য প্রায় ২৫ লক্ষ টাকার জরুরী ঔষধ ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ প্রদান করা হয়।

প্রসঙ্গত, গণস্বাস্থ্য কেন্দ্র থেকে বন্যার্তদের নিয়মিত মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান অব্যাহত রয়েছে। তাছাড়া বন্যা পরবর্তী সময়ে কৃষি ও পুনর্বাসন প্রক্রিয়ায় সহযোগিতার হাত বাড়ানোর আশ্বাস দিয়েছে সংস্থাটি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা